ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঈদে কোনো বড় হুমকি নেই: র্যাব ডিজি
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, এখন পর্যন্ত কোনো ধরনের বড় নিরাপত্তা হুমকির তথ্য তাদের কাছে নেই। তাই বিশেষ আতঙ্কেরও কারণ দেখছে না র্যাব।
মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত ঘিরে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
র্যাব মহাপরিচালক বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং মানুষও সেটাই প্রত্যাশা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যাতে বিশেষ নিরাপত্তা জোরদারের প্রয়োজন পড়ে।
তিনি বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে বড় ধরনের কোনো হুমকি অনুভূত হচ্ছে না। তারপরও গুরুত্বপূর্ণ স্থান ও বেশি জনসমাগম হয় এমন এলাকায় নিরাপত্তা টহল ও নজরদারি রাখা হবে। সীমিত সক্ষমতার মধ্যেও র্যাব ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
ফাঁকা ঢাকার নিরাপত্তা প্রসঙ্গে আহসান হাবীব পলাশ বলেন, ঈদের ছুটিতে অনেক মানুষ রাজধানী ছাড়ায় চুরি-ছিনতাইয়ের ঝুঁকি কিছুটা বাড়ে। এ কারণে এবার দিন-রাত বাড়তি পেট্রোল টিম মোতায়েন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার থাকবে। জরুরি প্রয়োজনে জনগণ ৯৯৯ নম্বরে যোগাযোগ করেও সহায়তা নিতে পারবেন বলে জানান তিনি।
র্যাব ডিজি বলেন, ঈদ উপলক্ষে সারাদেশে গুরুত্বপূর্ণ এলাকা, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও ফেরিঘাটে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, কোরবানির পশুর হাটগুলোতে জাল টাকা, চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা ঠেকাতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়া কোরবানির পশুবাহী যানবাহন যেন জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতেও র্যাব কাজ করছে বলে জানান তিনি। অনলাইনে নজরদারির পাশাপাশি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে বলে উল্লেখ করেন র্যাব প্রধান।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। জনগণ যেন নিরাপদে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনের আগে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখেন র্যাব মহাপরিচালক। এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর