ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

মিরপুরে ভয়াবহ আগুন

২০২৬ মে ২৫ ২০:২৯:৫৬

মিরপুরে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকার এই বস্তিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভাতে মোট পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। এর মধ্যে দুটি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত