ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। আগামী পাঁচ বছরে বাংলাদেশের জন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বাংলাদেশে বার্ষিক ঋণসহায়তার পরিমাণও প্রায় ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়েছে। নতুন এই সহায়তা বাংলাদেশের বিনিয়োগ, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মাসাতো কান্দা।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাপতির সফরের সময় ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তিও সই হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের সভাপতি মাসাতো কান্দা বলেন, বাংলাদেশ এখন নতুন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পর্যায়ে প্রবেশ করছে। অর্জিত স্থিতিশীলতা ধরে রাখা, নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি এবং আরও বহুমুখী ও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশকে পাশে থাকবে এডিবি।
সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ বছরে নতুন একটি কর্মসূচির আওতায় এই পাঁচ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। এর মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দেশের যোগাযোগব্যবস্থা আরও উন্নত করা এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।
পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় এক বিলিয়ন ডলার করে অর্থায়ন দেওয়া হবে। এটি বাংলাদেশের জন্য এডিবির বর্ধিত বার্ষিক ঋণসহায়তার কাঠামোর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতির পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার। মধ্যমেয়াদে তা বাড়িয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সংস্থাটি মনে করছে, বাড়তি এই অর্থায়ন বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান, অর্থনৈতিক বহুমুখীকরণ, সুশাসন এবং উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে জ্বালানি তেল, তরলীকৃত গ্যাস, সার এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব সামাল দিতে বাংলাদেশকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে এডিবি।
পাশাপাশি বাংলাদেশের মধ্যমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার জন্য আরও ২০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল