ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল মাউশি ডিজি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের দীর্ঘদিনের বদলি দাবি বাস্তবায়নে কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ইতোমধ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।
রবিবার (২৪ মে) বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাউশি ডিজি বলেন, ঈদুল আজহার পর ডাটা সংগ্রহ কার্যক্রম শুরু হবে। শিক্ষকদের ডাটাবেজ তৈরির কাজ জুন মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী বদলি আবেদন কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও জানান, পুরো প্রক্রিয়াটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পরিচালনা করা হবে, যাতে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি