ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
উপাত্ত ছাড়া তথ্য কেবলই ব্যক্তিগত মত: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে নির্ভুল উপাত্ত ছাড়া কোনো তথ্যের গ্রহণযোগ্যতা থাকে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার মতে, তথ্যের পেছনে সুনির্দিষ্ট ডেটা না থাকলে সেটি কেবল ব্যক্তিগত মতামত হিসেবেই বিবেচিত হয়।
রোববার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের পিআরওরা অংশ নেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পুরোপুরি ডেটানির্ভর হয়ে উঠেছে। সরকারের কার্যক্রম, উন্নয়ন কিংবা জনগণের প্রতিক্রিয়া—সবকিছু যাচাই করতে এখন নির্ভর করতে হয় বাস্তব উপাত্তের ওপর। শুধুমাত্র ধারণা বা মৌখিক ব্যাখ্যার ভিত্তিতে কার্যকারিতা মূল্যায়ন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, জনসংযোগ ও প্রচারণা কার্যক্রমকে কার্যকর করতে হলে বস্তুনিষ্ঠ তথ্যের বিকল্প নেই। উপাত্তভিত্তিক বিশ্লেষণ ছাড়া কোনো বার্তা বা প্রচার কৌশল দীর্ঘমেয়াদে টেকসই হয় না।
ডিজিটাল যুগে ‘সাইকোগ্রাফি’ ও অনলাইন প্রতিক্রিয়া বিশ্লেষণের গুরুত্বও তুলে ধরেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ বা কনটেন্টে কত মানুষ ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে, সেটি বিশ্লেষণ করেই জনমতের স্পষ্ট চিত্র পাওয়া যায়।
মন্ত্রী জানান, এই ধরনের বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নেতিবাচক প্রচারণা মোকাবিলা এবং সঠিক জনমত গড়ে তুলতে হবে। তথ্য ক্যাডারের কর্মকর্তাদের ‘ডিজিটাল ফোর্স’ হিসেবে নিজেদের দক্ষ করে তোলার আহ্বানও জানান তিনি।
তার ভাষায়, বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড যদি পরিসংখ্যান ও তথ্যভিত্তিকভাবে জনগণের সামনে উপস্থাপন করা যায়, তাহলে মানুষের আস্থা আরও বাড়বে এবং বিভ্রান্তি কমবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা