ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জলবায়ু সংকটে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদের ছাদে এই সৌরশক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে এই সৌরশক্তি কার্যক্রমের সূচনা প্রমাণ করে যে আমাদের নেতৃত্ব কেবল নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তনের মারাত্মক কষাঘাতে জর্জরিত। এই সংকটময় পরিস্থিতিতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।
সংসদ ভবনকে পরিবেশবান্ধব প্রযুক্তির আওতায় আনার এই উদ্যোগ দেশের সামগ্রিক জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় দেশের সাধারণ নাগরিকদেরও এই পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানি ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারেক রহমান।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত