ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ক্রীড়াঙ্গনে রাজনীতি-ব্যবসায়িক প্রভাব বেড়ে গেছে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব কমিয়ে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, খেলাধুলার উন্নয়নে প্রকৃত ক্রীড়াপ্রেমীদের সম্পৃক্ততা বাড়ানো জরুরি, কারণ দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে রাজনীতি ও ব্যবসায়িক প্রভাব বেড়ে গেছে।
শনিবার (২৩ মে) যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই আয়োজনে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলারের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ।
স্পিকার বলেন, বিগত প্রায় ২০ বছর ধরে ক্রীড়াঙ্গন রাজনীতির নিয়ন্ত্রণে ছিল। আগে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত হতেন তারা ক্রীড়াঙ্গনকে কিছু দেওয়ার মানসিকতা নিয়ে আসতেন, কিন্তু এখন অনেকে ব্যক্তিস্বার্থে আসছেন। ক্রীড়ামোদিদের জায়গা রাজনীতি ও ব্যবসায়ীরা দখল করে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ছোট ছোট ফুটবলারদের দেখে তার নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে গেছে। যশোরকে নিজের প্রিয় শহর উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি যশোর সেনানিবাসে যুদ্ধ করেছেন এবং পরে এখানে দীর্ঘ সময় চাকরিও করেছেন। তিনি আরও বলেন, নাসের জাহেদীর মতো আরও কয়েকজন ক্রীড়াপ্রেমী থাকলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বমানের ফুটবলের কাছাকাছি পৌঁছে যেত।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে বাংলাদেশ এশিয়ার ফুটবল অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করবে এবং সেরা দলগুলোর একটি হয়ে উঠবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল তৃণমূল ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে এবং প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও বিবেচনা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। তিনি একাডেমির সার্বিক সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের ভাষ্য, তৃণমূল পর্যায় থেকেই ভবিষ্যতের ফুটবল তারকা তৈরির লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।
পরে বিকেলে উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাফুফের সহসভাপতি ও একাডেমির পরিচালক নাসের শাহরিয়ার জাহেদীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত