ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গরু-মহিষ কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ বহাল
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাই সংক্রান্ত বিধিনিষেধ বিষয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা নোটিশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে ঈদে গরু ও মহিষ কোরবানির ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম কার্যকর থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
গত ১৩ মে বিজেপি সরকার জারি করা ওই নোটিশে বলা হয়, ১৯৫০ সালের আইন এবং ২০১৮ সালের হাইকোর্টের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। সেখানে উল্লেখ করা হয়, অনুমতি ছাড়া ১৪ বছরের কম বয়সী গরু এবং মহিষ জবাই করা যাবে না।
এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আপিল করা হলে বৃহস্পতিবার (২১ মে) প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা খারিজ করে দেন।
রায়ে আদালত জানায়, গরু জবাই কোরবানির অপরিহার্য অংশ নয় এবং অন্য পশু দিয়েও কোরবানি সম্পন্ন করা যেতে পারে।
সরকারের নির্দেশনায় আরও বলা হয়, ফিটনেস সার্টিফিকেট বা অনুমতি ছাড়া কোনো গরু-মহিষ জবাই করা যাবে না। এই সার্টিফিকেট প্রদান করবেন পৌরসভার প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি, যেখানে সরকারি ভেটেরিনারি কর্মকর্তার স্বাক্ষর বাধ্যতামূলক থাকবে।
নিয়ম অনুযায়ী, কোনো পশুর বয়স ১৪ বছরের বেশি এবং কর্মক্ষমতা বা প্রজনন ক্ষমতা না থাকলে তবেই লিখিত আবেদন ও সার্টিফিকেটের ভিত্তিতে জবাইয়ের অনুমতি মিলবে। তবে অসুস্থ, অক্ষম বা আঘাতপ্রাপ্ত পশুর ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আগেই জবাইয়ের অনুমতি দেওয়া যাবে।
এছাড়া রাজ্য সরকার রাস্তার পাশের সব কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছে। এখন থেকে শুধুমাত্র পৌরসভা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত কসাইখানায় গরু ও মহিষ জবাই করা যাবে।
নিয়ম ভঙ্গ করলে ১৯৫০ সালের আইন অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত