ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
হরমুজ প্রণালিতে নতুন নজরদারি চালু করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে ইরান। এখন থেকে এই কৌশলগত জলপথ ব্যবহার করতে হলে জাহাজগুলোকে আগাম অনুমতি নিতে হবে এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই চলাচল করতে হবে।
বুধবার (২০ মে) ইরানের হরমুজ প্রণালি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন নজরদারি অঞ্চলের সীমা প্রকাশ করে।
নতুন ঘোষিত তদারকি অঞ্চল ইরানের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ আল-ফুজাইরাহ পর্যন্ত বিস্তৃত। এছাড়া কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুয়াইন পর্যন্ত এলাকাও এই নজরদারির আওতায় আনা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত যোগাযোগ ফ্রিকোয়েন্সির আওতায় থাকা সব জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর অতিরিক্ত শর্ত আরোপ করেছে। এর মধ্যে একটি সম্পৃক্ততা নথি জমা দেওয়ার বিষয়ও রয়েছে, যেখানে উল্লেখ করতে হবে যে সংশ্লিষ্ট জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো সম্পর্ক নেই।
প্রতিবেদনে আরও বলা হয়, নতুন এই অনুমোদন প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত বিলম্ব হতে পারে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ফি দেড় লাখ ডলারের বেশি হওয়ার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওমানসহ কয়েকটি দেশের সহযোগিতায় নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে কাজ করছে তেহরান।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যাতে তাদের জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে। তবে ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে—এমন কোনো কার্যক্রম সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ