ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাবিতে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন দুই উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এগ্রোনমি ও এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ। একই সঙ্গে বর্তমান উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ বিভাগে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অধ্যাপক আব্দুল আলিম রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং অধ্যাপক ড. মামুনুর রশীদ বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাব রাবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২০ মে) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক আব্দুল আলীমকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগে নির্ধারিত কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে।
শর্ত অনুযায়ী, তাদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। ভাইস চ্যান্সেলরের নির্দেশিত দায়িত্বও তাদের পালন করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল