ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এমবিডিসি নতুন পরিচালক হলেন ডা. শাহরিয়ার সাজ্জাদ
নিজস্ব প্রতিবেদক: গত মার্চে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল প্রাথমিকভাবে ৩০টি উপজেলা, ১২ এপ্রিল চারটি সিটি কর্পোরেশন এবং ২০ এপ্রিল সারাদেশে জরুরি হামের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। এরই মধ্যে ৯ এপ্রিল ডা. শাহরিয়ার সাজ্জাদকে ইপিআই থেকে বদলি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রের অভিযোগ, ইপিআই টিকাদান প্রসঙ্গে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সূত্র ধরেই তাকে বদলি করা হয়েছিল।
সমন্বিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সাবেক উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদকে স্বাস্থ্য অধিদপ্তরের মাইক্রোব্যাক্টেরিয়াল রোগ নিয়ন্ত্রণ (এমবিডিসি) বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে ৯ এপ্রিল তাকে ইপিআই থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
সোমবার (১৮ মে) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে যুগ্মসচিব সনজিদা শরমিন স্বাক্ষর করেন। এতে আগামী ২০ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত মার্চে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দিলে ৫ এপ্রিল ৩০টি উপজেলায়, ১২ এপ্রিল চারটি সিটি করপোরেশনে এবং ২০ এপ্রিল সারা দেশে জরুরি হামের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। এরই মধ্যে ৯ এপ্রিল ডা. শাহরিয়ার সাজ্জাদকে ইপিআই থেকে বদলি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রের দাবি, ইপিআই টিকাদান কার্যক্রম নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতেই তাকে ওই পদ থেকে সরানো হয়েছিল বলে জানা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল