ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নি-হ-ত ৫
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন মুসল্লি ও দুই সন্দেহভাজন কিশোর হামলাকারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৮ মে) দুপুরের আগে ক্লেয়ারমন্ট এলাকার একটি ইসলামিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক পুলিশ অভিযান শুরু হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে মসজিদের বাইরে গুলিবিদ্ধ অবস্থায় তিনজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজন নিরাপত্তাকর্মী ছিলেন। কর্তৃপক্ষের দাবি, তার সাহসী ভূমিকার কারণেই আরও বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল আল-জাজিরাকে বলেন, নিরাপত্তাকর্মীর দ্রুত পদক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ হতে দেয়নি।
পরে ঘটনাস্থল থেকে কয়েক ব্লক দূরে একটি গাড়ির ভেতর দুই কিশোর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিজেদের গুলিতে নিহত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা ঘটনাটিকে ঘৃণামূলক হামলা হিসেবে দেখছেন। গাড়ি থেকে ইসলামবিদ্বেষী লেখা, বিদ্বেষমূলক সামগ্রী এবং একটি আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এফবিআই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে তদন্ত চালাচ্ছে। পাশাপাশি সন্দেহভাজনদের পরিবারের বাড়ি থেকে একটি অস্ত্রও জব্দ করা হয়েছে।
এদিকে মুসলিম বিশ্বে হজের প্রস্তুতির সময় এমন হামলার ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য ও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত