ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তনুর পোশাকে মিলল আরও একজনের রক্তের আলামত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে আরও একজনের রক্তের আলামত শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে একই পোশাকে তিনজন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছিল।
নতুন এই তথ্যের ফলে মামলায় সন্দেহভাজনের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সম্প্রতি সিআইডির কাছে চিঠি দিয়ে তনুর পোশাকে পাওয়া নমুনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। প্রায় এক মাস আগে সিআইডি জানায়, তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি পোশাকে আরও একজনের রক্তের অস্তিত্ব মিলেছে। বিষয়টি তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার একটি ঝোপ থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা, ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন অজ্ঞাতনামাদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর ২০১৬ সালের ৪ এপ্রিল ও ১২ জুন প্রকাশিত দুই দফা ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে পারেনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।
পরবর্তীতে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে ডিএনএ পরীক্ষা। ২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়ার তথ্য গণমাধ্যমকে জানায়। একই বছরের অক্টোবর মাসে তনুর মায়ের সন্দেহ করা তিনজনকে ঢাকা সেনানিবাসে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে সে সময় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
সর্বশেষ ডিএনএ বিশ্লেষণে আরও একজনের রক্তের নমুনা শনাক্ত হওয়ায় মামলার তদন্তে নতুন করে অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর