ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আলেম-ওলামাদের ওপর জুলুম হতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত আছেন, তবে আলেম-ওলামাদের ওপর কোনো ধরনের অবিচার, জুলুম বা অন্যায় হতে দেওয়া হবে না। তিনি আরও জানান, মাদ্রাসাগুলো যেন বঞ্চনার শিকার না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে।
রোববার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, আলেম-ওলামাদের ভূমিকার কারণেই ইসলাম টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। ইসলাম প্রচার ও মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে সবসময় আল্লাহর সহায়তা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের আলেমসমাজ একত্রিত হলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আরও সহজে সম্পন্ন করা সম্ভব।
চামড়া সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যথাযথ দামে চামড়া বিক্রি না হওয়ায় অনেক সময় তা নষ্ট করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চামড়ার গুণগত মান বজায় রেখে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে চামড়া সিন্ডিকেট ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন।
আলেমদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৯ সালের গণভোটে বিএনপির কোনো সংগঠন না থাকলেও দেশের পীর-মাশায়েখ, কওমি আলেম ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে কাজ করেছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আলেম-ওলামাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর কোনো সরকারই ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার বিষয়ে উদ্যোগ নেয়নি, তবে তারেক রহমান এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন এবং পর্যায়ক্রমে দেশের সব মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের এ সুবিধার আওতায় আনা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলেম-ওলামা ও মসজিদের ইমাম-খতিবরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত