×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা আনছে ইরান

২০২৬ মে ১৭ ১১:০২:০৮

হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা আনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন কৌশল আনতে যাচ্ছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে নির্দিষ্ট নিয়মে জাহাজ চলাচল নিশ্চিত করতে একটি বিশেষ মেকানিজম চালুর ঘোষণা দিয়েছে তেহরান, যা শিগগিরই প্রকাশ করা হবে।

শনিবার (১৬ মে) ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

ইব্রাহিম আজিজি বলেন, নতুন এই ব্যবস্থার সুবিধা কেবল বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা পক্ষগুলোই পাবে। পাশাপাশি এই বিশেষায়িত সেবা ব্যবহারের জন্য জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট ফি বা শুল্ক নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ইরানের কর আরোপের পরিকল্পনার কড়া সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বলেন, নিরাপদ চলাচলের জন্য ইরানকে কোনো ধরনের অর্থ বা ফি প্রদান করলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

প্রায় আড়াই মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে ইরান নিজেদের জাহাজ ছাড়া অন্য অনেক জাহাজের চলাচল কার্যত সীমিত করে দেয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়।

যদিও গত মাসে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে, তবে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ এখনো বহাল রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা আনার ঘোষণা দিল তেহরান।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত