ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, সীমান্ত হত্যা-পানিবণ্টনে আপস নয়’
নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষেই বাংলাদেশ, তবে সীমান্ত হত্যা ও পানিবণ্টনের মতো ইস্যুতে দেশের স্বার্থ রক্ষায় আপস করা হবে না।
শনিবার (১৬ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা সুসম্পর্ক চাই কিন্তু যখন আমার সীমান্তে গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করা হয়, তখন সেটাও আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছি এবং সীমান্তে হত্যা বন্ধের জন্য আহ্বান জানাচ্ছি। আর কোনো টালবাহানা না করে এই ডিসেম্বর মাসে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন করা হোক। পরবর্তী নতুন চুক্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হলেও তা কার্যকর রাখা হোক।’
তিনি পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে বলেন, বিভাজনের রাজনীতি থেকে সরে এসে সুসম্পর্ক রক্ষায় দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, গঙ্গা ও তিস্তা শুধু নদী নয়, দেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে।
ফারাক্কা লং মার্চ প্রসঙ্গে তিনি বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে।
আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ফারাক্কা লং মার্চ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, বরং দেশের পানির ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি থাকলেও সেগুলোর বাস্তবায়ন অনেকাংশে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভরশীল।
সভাপতির বক্তব্যে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আগামী ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। বাংলাদেশের জনগণের ন্যায্য পানির অধিকার নিশ্চিত করতে প্রয়োজন হলে আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি উত্থাপন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির