ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
‘জনগণ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে’
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া উপজেলায় আয়োজিত এক পথসভায় গত ১৭ বছরে দেশে ভোটাধিকার হরণ, মামলা-হয়রানি, দুর্নীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রসঙ্গে কঠোর বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে লহ্মীপুর বাজার খেলার মাঠে বিএনপি আয়োজিত এ সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সরকারের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলা দেওয়া হতো। তিনি অভিযোগ করেন, সে সময় দেশ স্বৈরশাসনের কবলে ছিল এবং হত্যা ও গুমের ঘটনা ঘটেছে। একই সঙ্গে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি খাল খনন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মোয়াজ্জিনদের সম্মানির প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় যাওয়ার ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, কুমিল্লা বিভাগ এখন জনগণের প্রাণের দাবি। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষ সবাইকে স্বাবলম্বী করতে হবে এবং কর্মসংস্থান বাড়িয়ে বেকারত্ব কমাতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণই দেশের মালিক। তারা বিএনপিকে দায়িত্ব দিলে দল অতীতের মতোই সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে এবং বর্তমানে দেওয়া প্রতিশ্রুতিও ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।
পথসভায় আরও বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম