ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাবি আইবিএ’র ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন সম্পন্ন হয়। সমাবর্তনে বিবিএ, এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) এবং ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) প্রোগ্রামের মোট ৩৬৫ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন।
ডিগ্রি অর্জনকারীদের মধ্যে ১১৬ জন বিবিএ, ১২৬ জন এমবিএ, ১২২ জন ইএমবিএ এবং ১ জন ডিবিএ ডিগ্রি লাভ করেন। পাশাপাশি ২৬ জন শিক্ষার্থী অসাধারণ একাডেমিক ফলাফলের জন্য ডিরেক্টরস অনার লিস্টে স্থান পান এবং ২ জন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করেন আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ।
সমাবর্তনে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি নবস্নাতকদের দেশের আর্থসামাজিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, বর্তমান সময় তাকে অতীতের ছাত্রজীবনের কথা মনে করিয়ে দেয়, যখন দেশ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সময়ে এমন পেশাজীবী প্রয়োজন, যারা জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে পারবে। বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনশীল পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার ওপরও তিনি গুরুত্ব দেন।
আইবিএ পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করে বলেন, ঝুঁকি গ্রহণ ও সৃজনশীল চিন্তাই সফলতার পথ তৈরি করে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক ড. ইফতেখারুল আমিন বলেন, শিক্ষার্থীদের দায়িত্ব হলো অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমাজ ও বিশ্বকে আরও উন্নত করে তোলা। তিনি সততা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জীবন পরিচালনার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা