ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
দীর্ঘ ১৭ বছর জনগণ উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে লক্ষ্মীপুরের মানুষ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত ছিল। অবহেলা, উপেক্ষা এবং বৈষম্যের সেই সময় পেছনে ফেলে এখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বর্তমানে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। আমরা যেন আর অবহেলিত না থাকি, বঞ্চনার শিকার না হই, উপেক্ষিত না হই। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করেছি। আমরা বিএনপি চাইলে সেটা পারি, প্রমাণও পেয়েছি।”
তিনি আরও বলেন, গত ১৭ বছরে লক্ষ্মীপুরের রাস্তা-ঘাট, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন উন্নয়ন খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এসব খাতে নতুনভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। পাশাপাশি একটি মেডিকেল কলেজ ও অর্থনৈতিক জোন গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এসব প্রকল্প বাস্তবায়ন হলে জেলার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক খাতে বড় পরিবর্তন আসবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান।
সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা চন্দ্রগঞ্জ উপজেলার উন্নয়ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ