ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
যমজ শিশু হাসান-হোসেনের পাশে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ দুই বছর বয়সি যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা ও সার্বিক সহায়তায় এগিয়ে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। হামের পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু দু’টি ঢাকার মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
সম্প্রতি জাতীয় দৈনিকে ‘হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে আসার পর দ্রুত এ উদ্যোগ নেওয়া হয়।
এর ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা এবং পুষ্টিকর ফলমূল প্রদান করা হয়।
প্রতিনিধি দল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসান-হোসেনসহ অন্যান্য শিশু রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।
চিকিৎসকরা জানান, যমজ শিশু দুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাদের আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তারা এখনও পুষ্টিহীনতায় ভুগছে এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. শাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক (শিশু) ডা. শামীম ইবনে হালিম, ডা. মো. জহিরুল ইসলাম জহির, ডা. হাসিবুল হাসান, ডা. মো. হাফিজুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, অসুস্থ যমজ শিশু হাসান ও হোসেনের বাবা একজন রাজমিস্ত্রী এবং তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার একটি প্রত্যন্ত এলাকায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় টানা ২১ দিন বন্ধ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু বেত্রাঘাত! কার্যকর যেদিন থেকে
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- কলকাতায় অমিত শাহ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর