ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চাইল সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বিশেষ করে দীর্ঘ ২৫ বছরেও যেসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়নি, সেসব প্রতিষ্ঠানের তালিকা জরুরিভিত্তিতে চাওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে ডিপিই। তবে বিভিন্ন স্থানে অবকাঠামোগত দুর্বলতা থাকা সত্ত্বেও অনেক বিদ্যালয়ে এখনো পাঠদান চলছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, যেসব ভবন অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে কিংবা ভবনের কলাম, বীম বা ছাদে ফাটল দেখা দিয়েছে—সেসব ভবনকে তালিকাভুক্ত করতে হবে। এছাড়া ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভবন এবং যেসব ভবনের প্লাস্টার খসে রড বেরিয়ে পড়েছে, সেগুলোকেও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হবে।
এছাড়া সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে অকেজো ঘোষণা করা ভবনও এই তালিকায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, যেসব বিদ্যালয়ে এখনও আলাদা টিনশেড ঘর বা অস্থায়ী কক্ষে পাঠদান চলছে, সেগুলোও নতুন ভবন নির্মাণের জন্য রিপ্লেসমেন্ট তালিকায় রাখা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে জেলা ভিত্তিক তথ্য আগামী ২৪ মে’র মধ্যে নির্ধারিত ছকে পাঠাতে হবে। সফট কপি ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্দেশনার অনুলিপি বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক