ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর দৃশ্য
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হলে ফেরার পথে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর বুধবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। পাশাপাশি এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ইতোমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী পুরাতন ফজিলাতুন্নেছা হলের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় এক ব্যক্তি তার পিছু নেয়। কিছুক্ষণ পর ওই ব্যক্তি হঠাৎ করে শিক্ষার্থীর গলায় জালের মতো কিছু পেঁচিয়ে তাকে টেনেহিঁচড়ে পাশের ঝোপঝাড়ের দিকে নিয়ে যায়।
এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার জেফরুল হাসান চৌধুরী বলেন, গত রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক সন্দেহভাজন ব্যক্তি শিক্ষার্থীর গলায় জালের মতো বস্তু পেঁচিয়ে তাকে ঝোপঝাড়ের দিকে টেনে নিয়ে যান। ফুটেজ বিশ্লেষণে প্রাথমিকভাবে সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, তবে তার পরিচয় এখনো নিশ্চিত নয়।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জানান, কয়েকজন শিক্ষার্থী বাইকে করে পুরাতন ফজিলাতুন্নেছা হল এলাকা অতিক্রম করার সময় এক মেয়ের চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে তারা পাশের জঙ্গল থেকে এক শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় দেখতে পান। তার পায়ে স্যান্ডেল ছিল না এবং শরীরে মাটি ও ধুলা লেগে ছিল। তখন তিনি জানান, কেউ একজন তাকে ধর্ষণের চেষ্টা করেছে। এরপর তারা জঙ্গলে অভিযুক্তকে খুঁজতে যান, তবে অন্ধকারে তাকে পাওয়া যায়নি। পরে নিরাপত্তা শাখাকে জানানো হলে ভুক্তভোগীকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হলে জাকসুর নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা শাখার সামনে অবস্থান নেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্তের দাবি জানান এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ