ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

২০২৬ মে ১৩ ১৮:০৭:২৩

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অর্থাৎ প্রতি বর্গফুটে গড়ে দুই টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।

ঢাকার বাইরে গরুর চামড়ার ক্ষেত্রে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। গত বছর এ দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

বুধবার (১৩ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, চামড়া সংরক্ষণ ও অপচয় কমাতে এবার সরকারিভাবে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ ক্রয় করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে এসব লবণ জেলা ও উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে।

মন্ত্রী আরও জানান, কোরবানির পর চামড়া যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে স্থানীয় ব্যবসায়ী, মসজিদ ও মাদরাসাগুলোকে যুক্ত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণও দেওয়া হবে, যাতে কোনো চামড়া নষ্ট না হয়।

এছাড়া খাসি ও বকরির চামড়ার দামও নির্ধারণ করা হয়েছে। খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৩৩ টাকা... বিস্তারিত