×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

হামে মৃত শিশুদের দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

২০২৬ মে ১০ ১৭:২৭:০৯

হামে মৃত শিশুদের দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৩৫২ শিশুর মৃত্যু হওয়ায় তাদের পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব জনস্বার্থে এই রিট করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার পল্লব গণমাধ্যমকে বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অল্প সময়ের ব্যবধানে এত বিপুল সংখ্যক শিশুর মৃত্যু জনস্বাস্থ্যের জন্য চরম বিপর্যয় এবং কর্তৃপক্ষের দায়িত্বহীনতার ইঙ্গিত দেয়। এ কারণে মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে রিট আবেদনে বলা হয়, শিশুদের মৌলিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। এত অল্প সময়ে এত সংখ্যক শিশুর মৃত্যু জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার প্রশ্নও তুলেছে। এজন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।ৎ

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি... বিস্তারিত