ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

২০২৬ মে ০৯ ১৭:২৩:১৫

সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের 'নতুন সংগ্রামে' নামতে হবে।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেছেন।

তারেক রহমান বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি এখন শুধু দলের নয়, বরং রাষ্ট্র ও জনগণের অঙ্গীকারে পরিণত হয়েছে। তাই এসব বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘নতুন সংগ্রামে’ এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেছেন, একটি অধ্যায় শেষ হয়েছে, এখন শুরু হয়েছে উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের নতুন অধ্যায়।

তারেক রহমান দাবি করেন, নির্বাচনে জনগণ বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, তাই এখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে তা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের মতে, সুশাসন প্রতিষ্ঠা, নিরাপদ সমাজ গঠন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার ছিল।

প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনের আগে মানুষকে বলেছিলাম, আমরা সুশাসন দেবো। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। নারী পুরুষ শিশু সবাই নিরাপদে রাস্তায় চলতে পারবে।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সরকারকে সফল করতে বিএনপির সমর্থন ও সমন্বয় জরুরি। বিএনপির সহযোগিতা ছাড়া অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।

দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে তারেক রহমানের এটি ছিল প্রথম মতবিনিময় সভা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে কয়েক হাজার টাকা কমে ক্রেতাদের জন্য কিছুটা... বিস্তারিত