ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
‘পরীক্ষা-জিপিএনির্ভর শিক্ষায় ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা অসম্ভব’
নিজস্ব প্রতিবেদক: শুধু পরীক্ষা ও জিপিএভিত্তিক শিক্ষা দিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় এখনই বাস্তবমুখী পরিবর্তন আনা জরুরি, যাতে শিক্ষার্থীরা আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা লাভ করতে পারে।
শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম-২০২৬’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেছেন, শুধু বছরের শেষে পরীক্ষা দিয়ে মূল্যায়ন করা প্রকৃত শিক্ষা নয়। প্রতিদিনের ক্লাসেই শিক্ষার্থীদের শেখার পাশাপাশি ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা থাকতে হবে। এ লক্ষ্যে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেছেন, চীনের সঙ্গে যৌথভাবে টিচার্স ট্রেনিং ও কারিগরি শিক্ষার ওপর নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করতে সহায়তা করবে। পাশাপাশি নতুন কারিকুলাম, সিলেবাস ও একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের কাজও চলমান রয়েছে।
শিক্ষামন্ত্রী স্বীকার করেন, দেশে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও মানসম্মত শিক্ষার ঘাটতি রয়ে গেছে। তাই ভবিষ্যতে কোয়ালিটি এডুকেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও জানিয়েছেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে তৃতীয় ভাষা শেখার সুযোগ বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে চীনা ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন সমঝোতা করা হয়েছে। ইতোমধ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থী চীনে গিয়ে বাস্তবভিত্তিক ও কর্মমুখী শিক্ষা গ্রহণ করছে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)