ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভুয়া মুক্তিযুদ্ধাদের নিয়ে যা জানালেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কেরা।
মুক্তিযুদ্ধের গৌরব ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তিনি স্পষ্ট করেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ বিভিন্ন সময়ে অবৈধভাবে তালিকাভুক্ত হয়ে রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেছেন, অতীতে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের মাধ্যমে বিপুলসংখ্যক অমুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছে। এসব ব্যক্তি শুধু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাই নেননি, বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও সুযোগও গ্রহণ করেছেন, যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি অন্যায়।
তিনি জোর দেন, যারা অমুক্তিযোদ্ধা, তারা স্বেচ্ছায় তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করুন। এতে শাস্তির মাত্রা লঘু হতে পারে। কিন্তু তদন্তের মাধ্যমে চিহ্নিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ও কল্যাণ কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী আশ্বাস দেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা কোনোভাবেই বন্ধ হবে না। বরং তাদের চিকিৎসা, কল্যাণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করা হবে।
সভায় তিনি আরও জানান, সারা দেশে জরাজীর্ণ ও ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসব কমপ্লেক্সের তালিকা ও সম্ভাব্য ব্যয়ের হিসাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত