ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষক গ্রে-প্তা-র
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার মদনে আলোচিত শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষককে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাকে আটক করা হয় ভোররাতে।
বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে গৌরীপুর এলাকা থেকে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং দুপুরের দিকে র্যাবের পক্ষ থেকে তাকে থানায় হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, আসামিকে হস্তান্তরের পর দ্রুত আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সময় সাপেক্ষে আজই তাকে আদালতে পাঠানো হতে পারে, অন্যথায় পরদিন প্রেরণ করা হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় এই বহুল আলোচিত মামলার মূল আসামি গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করবেন র্যাব-১৪ এর অধিনায়ক।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল