ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে অতিরিক্ত স্বাধীনতা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে অতি মাত্রায় স্বাধীনতা দেওয়া হলে তা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানকে একদিকে যেমন অযথা নিয়ন্ত্রণ করা যাবে না, তেমনি আবার সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনও রাখা যাবে না।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বনানীর ঢাকা শেরাটন হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অতিরিক্ত মনিটরিং বা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তবে সম্পূর্ণ স্বাধীনতা দিলে এগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ‘হলি আর্টিজান’-এর মতো জঙ্গি কার্যক্রমের ঝুঁকি তৈরি হতে পারে। তাই ভারসাম্যপূর্ণ নীতিমালার মাধ্যমে এগুলো পরিচালনা করা জরুরি।
তিনি আরও বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় খাতকে কার্যকর রাখতে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি উচ্চশিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শিক্ষামন্ত্রী ক্রস-বর্ডার এডুকেশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, এক সময় বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করলেও এখন বাংলাদেশিরাই বিদেশে যাচ্ছে। এতে করে রিভার্স ব্রেন ড্রেইনের একটি ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে। বিদেশে পড়াশোনা শেষে শিক্ষার্থীদের দেশে ফিরে কাজ করার সুযোগ তৈরি করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৯২ সালের প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন সময়ের সঙ্গে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। পরবর্তীতে ২০১০ ও ২০২৫ সালেও এ খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এগুলো নিয়ে আরও বাস্তবসম্মত আলোচনা ও সমন্বয় প্রয়োজন।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, চারটি বিদেশি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়া হয়েছে, তবে পুরো প্রক্রিয়া নিয়ে আরও স্পষ্টতা ও আলোচনা দরকার।
ড. মিলন বলেন, প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যাতে কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে না থাকে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর করতে ১৮০ দিনের মধ্যে নতুন কাঠামো তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- সিরাত না জানায় ইসলামকে কঠিন ধর্ম হিসেবে তুলে ধরছি: আজহারী
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- কলকাতা অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীন: তথ্যমন্ত্রী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- কুমিল্লায় বিস্ফোরক মামলায় ২০ বছর পর তিনজনের কারাদণ্ড