ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নি-হ-ত ২১
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য চীনে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। শক্তিশালী এই বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
মঙ্গলবার (৫ মে) সিনহুয়ার বরাতে জানা যায়, এ ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।
সিসিটিভি ও সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে চাংশা শহরে এই বিস্ফোরণ ঘটে। শহরটি হুনান প্রদেশ-এর রাজধানী এবং আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত। ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’ নামের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গেছে। এতে কারখানার ভবনগুলো ধসে পড়ে এবং চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে। যদিও এসব ভিডিও স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
দুর্ঘটনার পর প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকারী ও চিকিৎসাকর্মী ঘটনাস্থলে কাজ করেছেন বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন শি জিনপিং। একই সঙ্গে শিল্প খাতে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী, গত বছর চীন ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বৈশ্বিক বাজারের বড় অংশ জুড়ে রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর