ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জকসু নেতাকে থাপ্পড়: জবি ছাত্রী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসের ক্যারাম ফাইনালকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের ঘটনায় জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমের ওপর থাপ্পড় মারার অভিযোগে ছাত্রদল প্যানেল থেকে হল সংসদের জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
একই ঘটনায় সত্যতা যাচাই ও বিস্তারিত তদন্তের জন্য ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।জানা যায়, ফাইনালে ওঠা একটি দলের সদস্যরা একই বিভাগের না হওয়ায় নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে আলোচনার সময় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়।
অভিযোগ অনুযায়ী, ওই সময় সাদিয়া সুলতানা নেলী ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমকে থাপ্পড় মারেন। এ ঘটনার পর ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দুই দফা আল্টিমেটাম দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শৃঙ্খলাজনিত ব্যবস্থা হিসেবে তাকে সাময়িক বহিষ্কার করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর ওপর প্রকাশ্যে হাত তুলতে পারে না, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত