ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
বেতন বাড়ছে প্রাথমিক শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবনমান উন্নয়নে তাদের বেতন কাঠামো বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা গেলে তারা আরও মনোযোগ দিয়ে শিক্ষাদানে ভূমিকা রাখতে পারবেন।
আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে বলেও ঘোষণা দেন তিনি। ভবিষ্যতে মোট বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। পাশাপাশি জিডিপির বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষা বিস্তারে নতুন পদক্ষেপ হিসেবে স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করার সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। এর আগে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার যে উদ্যোগ ছিল, তার ধারাবাহিকতায় এই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কার্যক্রমও আরও সম্প্রসারণ করা হবে।
আগামী জুলাই থেকে ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এছাড়া সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রম জোরদারের কথাও বলেন প্রধানমন্ত্রী।
জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠনের কথাও উল্লেখ করেন তিনি, যা সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করবে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)