ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মে দিবসে শ্রমিকদের সমাবেশে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবসে রাজধানীতে বড় ধরনের সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। ওইদিন দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব তথ্য জানিয়েছেন।
এ সময় কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতিতে শ্রমিক সমাবেশ সফল করার ঘোষণা দেন তিনি।সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মে দিবসের সমাবেশকে সফল করতে জাতীয়তাবাদী শ্রমিক দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এই সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।’
ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুতেই সরকারকে বড় সংকটে ফেলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান। বলেছেন, ‘বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এই যুদ্ধের প্রভাবে দেশের বহু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত