ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবের যুবরাজকে টেলিফোনে যা বললেন শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ‘স্বাভাবিক নৌ চলাচল’ বজায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২০ এপ্রিল) সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন।
ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শি জিনপিং গুরুত্বারোপ করেন যে, বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের স্বার্থে এই কৌশলগত জলপথটি নিরাপদ রাখা অপরিহার্য।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ে। তবে সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতির কারণে শুরুতে পিছিয়ে গেলেও আগামী মে মাসে চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সৌদি যুবরাজের সঙ্গে শি জিনপিংয়ের এই ফোনালাপ এবং হরমুজ প্রণালি নিয়ে তাঁর মন্তব্য মূলত ট্রাম্পের সাথে আসন্ন বৈঠকের আগে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করার একটি প্রয়াস। মে মাসে দুই পরাশক্তির বৈঠকের দিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত