ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, ১৩ এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলোতে মোট ১৭ লাখ ৭১ হাজার টন খাদ্যশস্য সংরক্ষিত ছিল।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারি গুদামে সংরক্ষিত খাদ্যশস্যের মধ্যে ১৪ লাখ ৬৪ হাজার টন চাল এবং ৩ লাখ ৭ হাজার টন গম রয়েছে। সরকার জি-টু-জি ব্যবস্থা ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল ও গম আমদানি করছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৫ লাখ টন চাল আমদানির চুক্তির বিপরীতে এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার টন চাল দেশে এসেছে। এর মধ্যে আন্তর্জাতিক দরপত্র ও জি-টু-জি চুক্তির মাধ্যমে ১ লাখ টন চাল সংগ্রহ করা হয়েছে।
গমের ক্ষেত্রে চলতি অর্থবছরে ৬ লাখ ৬০ হাজার টন জি-টু-জি চুক্তি এবং ৫০ হাজার টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মোট ৭ লাখ ৩ হাজার টন গম সংগ্রহ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬০ হাজার টন গম নিয়ে একটি জাহাজ আগামী ২৪ এপ্রিল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, বোরো ও আমন মৌসুমে চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়। পাশাপাশি কৃষি সহায়তা কার্ডধারী প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে ধান ও গম সরাসরি কেনা হচ্ছে।
আসন্ন ২০২৬ সালের বোরো সংগ্রহ মৌসুমকে কেন্দ্র করে সরকারের বড় পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির অনুমোদনের পর ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫ লাখ টন ধান সংগ্রহের প্রস্তাব বাস্তবায়ন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর