ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটের দিকে প্রশান্ত মহাসাগরে ইওয়াতে উপকূলের কাছে এই কম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা (Japan Meteorological Agency) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭.৪ ছিল।
ভূমিকম্পের তীব্রতায় কেন্দ্রস্থল থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী টোকিওর উঁচু ভবনগুলোও কেঁপে ওঠে। এর পরপরই উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত সুনামির সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করা হয়।
ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর ইওয়াতের কুজি বন্দরে ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির ঢেউ একাধিকবার আঘাত হানতে পারে, তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ ও উঁচু স্থানে থাকতে বলা হয়েছে। যদিও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবুও ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি।
পরিস্থিতি মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, সতর্কতাপ্রাপ্ত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সংগ্রহে কাজ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত