ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুলিশের এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ এপ্রিল ২০২৬ থেকে।
বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মানদণ্ড ও বয়সসীমা পূরণকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতাও আবশ্যক শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
চাকরির বিবরণ
পদের নাম: এএসআই (নিরস্ত্র)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫ থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২২ বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বৈবাহিক অবস্থা
প্রার্থীদের অবিবাহিত হতে হবে এবং প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
বেতন-ভাতা
১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। প্রশিক্ষণকালীন সময়ে সরকারি বিধি অনুযায়ী ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
প্রার্থীদেরhttp://police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর একটি ইউজার আইডি দেওয়া হবে। এরপর টেলিটক প্রিপেইড মোবাইল থেকে দুইটি এসএমএসের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষ: ২৭ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব