ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এনটিআরসিএ নিয়োগে আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (National Teacher Registration and Certification Authority) বা এনটিআরসিএ শিক্ষক নিয়োগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন নিয়মে শিক্ষক নিবন্ধন সনদের জন্য আলাদা কোনো পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীরা সেখানে আবেদন করবেন। এরপর এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হবে।
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, এবার প্রথমবারের মতো সরাসরি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে এমন প্রশ্নে তিনি জানান, নির্দিষ্ট সময় বলা না গেলেও আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।
এনটিআরসিএ সূত্রে জানা যায়, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ রয়েছে। যাচাই-বাছাই শেষে এই পদগুলো অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হবে এবং পরে তা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে।
আবেদন প্রক্রিয়া শেষে প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এতে উত্তীর্ণরা ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। উভয় ধাপ মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এবং প্রতিটি ধাপে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন বাধ্যতামূলক থাকবে।
বর্তমানে দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?