ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যুৎ খাতে সরকারি ও বেসরকারি উৎপাদন কেন্দ্রগুলোর বকেয়া বিল এবং ব্যাংকঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, গত ৯ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ খাতে মোট বকেয়া দাঁড়িয়েছে ৫২ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। পাশাপাশি ব্যাংক খাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর ঋণের বোঝা পৌঁছেছে প্রায় দেড় লাখ কোটি টাকায়।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।
মন্ত্রী জানান, গ্যাস ও জ্বালানি তেলভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া রয়েছে ১৭ হাজার ৩৫৭ দশমিক ৬৮ কোটি টাকা। একইসঙ্গে কয়লাভিত্তিক জয়েন্ট ভেঞ্চার ও আইপিপি কেন্দ্রগুলোর কয়লার মূল্য ও ক্যাপাসিটি পেমেন্ট বাবদ বকেয়া ১৫ হাজার ৪৫২ দশমিক ৯১ কোটি টাকা।
এছাড়া পেট্রোবাংলার কাছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গ্যাস বিল বকেয়া রয়েছে ১১ হাজার ৬৩৪ দশমিক ০৬ কোটি টাকা। সরকারি কোম্পানিগুলোর ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ৫ হাজার ৬২৩ দশমিক ০৩ কোটি টাকা। ভারত থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯১ দশমিক ৫৫ কোটি টাকা এবং হুইলিং চার্জ বাবদ বকেয়া ১৯৮ দশমিক ৯৪ কোটি টাকা।
তিনি আরও জানান, বর্তমানে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর বিপরীতে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৪৯ হাজার ৩১১ দশমিক ২৬ কোটি টাকা।
সব মিলিয়ে বিদ্যুৎ খাতে বকেয়া ও ঋণের এই বিশাল চাপ নিয়ে সংসদে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর