ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ২৫-৪৫ হাজার
নিজস্ব প্রতিবেদক: প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ‘প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান’ পদে ২ জন দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদের নাম: প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: ২৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা (অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে ২টি ঈদ বোনাস এবং দুপুরের খাবারের ব্যবস্থা
কর্মস্থল: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ক্যাম্পাস, ঢাকা
প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের যান্ত্রিক ও বৈদ্যুতিক সমস্যা শনাক্ত ও সমাধান, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান, আধুনিক EFI, সেন্সর ও ECU নিয়ে কাজ করা, OBD স্ক্যানারের মাধ্যমে ট্রাবলশুটিং করা এবং নিয়মিত ফ্রি বাইক সার্ভিসিং ক্যাম্প পরিচালনা করা।
প্রার্থীদের ক্ষেত্রে কিছু বিশেষ গুণাবলি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধূমপানমুক্ত ও সুন্নাহসম্মত জীবনযাপন, শিক্ষার্থীদের শেখানোর ধৈর্য ও দক্ষতা এবং প্রতিষ্ঠানের সরঞ্জাম রক্ষণাবেক্ষণে সচেতনতা।
ভাইভায় অংশগ্রহণের সময় প্রার্থীদের সিভি, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ছবি, শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার সনদ এবং লাইসেন্সের কপি সঙ্গে আনতে হবে।
যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং এসএসসি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) থাকতে হবে। আধুনিক প্রযুক্তি যেমন EFI, ABS ও OBD সিস্টেমে কাজ করার দক্ষতা আবশ্যক।
আবেদন করতে আগ্রহীরা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২২ এপ্রিল ২০২৬।
ভাইভার স্থান: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, উত্তর বাড্ডা, ঢাকা। প্রয়োজনে 01897664251 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত