ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠায় ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমে শৃঙ্খলা ও মানোন্নয়ন নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং একটি সমন্বিত অনলাইন ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ ও প্রকৃত সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠায় এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রমে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
প্রশ্নে গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের স্বচ্ছতা এবং ভুয়া সংবাদ প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সাংবাদিকদের জন্য এআই, ন্যারেটিভ তৈরি, মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও তথ্যবিষয়ক নীতিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা আয়োজন করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশের ভেতরে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হয়েছে। পাশাপাশি ফ্যাক্ট চেকিং সংস্থা ও মূলধারার গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে ভুয়া খবর প্রতিরোধে সেমিনার ও আলোচনার আয়োজনের প্রস্তুতি চলছে।
মন্ত্রী বলেন, তথ্য অধিদপ্তরের মাধ্যমে গুজব প্রতিরোধে ইতোমধ্যে ২২টি ফটোকার্ড ও ১০টি তথ্যবিবরণী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী, সাংবাদিকতা সংক্রান্ত অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে এবং বর্তমানে ৮টি অভিযোগ বিচারাধীন আছে। এছাড়া অপসংবাদিকতা রোধে ঢাকাসহ দেশের ৩২টি জেলায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
শেষে তিনি বলেন, অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং এর অংশ হিসেবে সাংবাদিকদের মানোন্নয়ন ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত