ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জ্বালানি পরিস্থিতিতে বাস্তবতা আড়াল করছে সরকার: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে সরকার জনগণের কাছে বাস্তব চিত্র তুলে ধরছে না এমন অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, তেলের সরবরাহে কোনো সংকট না থাকলে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হওয়ার কথা নয়।
রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানির ঘাটতি নেই, কিন্তু বাস্তবে তেলের জন্য কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক চালক রাত পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে সংকট না থাকার দাবি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
জ্বালানি সাশ্রয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, বাজার রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধ করার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। মানুষের কেনাকাটার সময় বিবেচনায় এই সিদ্ধান্ত অদূরদর্শী বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি অফিস-আদালতের সময়সূচি পরিবর্তনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
সরকারের মন্ত্রীদের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি সংসদের মাধ্যমে জানতে চান, দেশে বর্তমানে অকটেন ও ডিজেলের মজুত কত দিনের। এছাড়া পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণ, তেল মজুতের সঙ্গে কারা জড়িত এসব বিষয় স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
বক্তব্য চলাকালে সরকারদলীয় সদস্যদের পক্ষ থেকে হট্টগোল শুরু হলে একপর্যায়ে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেওয়া হয়। এ সময় তার বক্তব্যে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রতিবাদ ও নিন্দা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত