ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ হঠাৎ করেই ঝড়-বৃষ্টির দাপট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানিয়েছে, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের জেলাগুলোর পাশাপাশি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাটসহ আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এসব স্থানে দমকা হাওয়ার সঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লাসহ দেশের অন্যান্য অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে— তাই সব এলাকায় একযোগে বৃষ্টি নাও হতে পারে। তবে কোথাও কোথাও হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি