ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হরমুজে জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরানকে বাংলাদেশের অনুরোধ
নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার (১২ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল জাহানাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশগামী নৌযানগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়টি বিবেচনার জন্য ইরানি রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।
এদিকে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত এক শোকসভা ও প্রদর্শনীতে অংশ নেন ইরানি রাষ্ট্রদূত। সেখানে তিনি ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ: মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সেখানে ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে অনেক জাহাজ আটকে রয়েছে। বাংলাদেশি কিছু জাহাজও সেখানে অবস্থান করছে। ইরান সরকার বাংলাদেশকে সহযোগিতা করবে এবং আটকে থাকা জাহাজ দ্রুত ছাড়ার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধান করা হবে।
উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালির পারস্য উপসাগর অংশে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ আটকে পড়েছিল। গত বুধবার যুদ্ধবিরতির পর জাহাজটি হরমুজ পার হওয়ার জন্য যাত্রা শুরু করলেও পরবর্তীতে বৃহস্পতিবার রাতে ইরানি বাহিনীর কাছ থেকে প্রণালি পার হওয়ার অনুমতি না পাওয়ায় সেটি সেখানে অবস্থান করছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত