ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নববর্ষের দিন রাজধানীতে যানবাহন চলবে যেসব পথে
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখের দিন যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এদিন শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের মোট ১৪টি স্থানে যান চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে এবং নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
আজ রোববার বিকেলে রমনার বটমূলে বাংলা নববর্ষ উপলক্ষে স্থাপিত ডিএমপি নিয়ন্ত্রণকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। নববর্ষের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে তিনি বর্ষবরণের নিরাপত্তা মহড়াও পরিদর্শন করেন।
তিনি বলেন, নববর্ষের উৎসবকে ঘিরে ঢাকার রমনা পার্ক, শিশুপার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাহাদুর শাহ পার্ক, মিরপুর শাক্যমুনি বৌদ্ধবিহার, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে বিপুল মানুষের সমাগম হবে। এই জাতীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিএমপি কমিশনার আরও জানান, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আশপাশের সড়কগুলো আংশিকভাবে বন্ধ থাকবে বা ডাইভারশন কার্যকর থাকবে।
ডাইভারশনকৃত পয়েন্টগুলো হলো:
১. বাংলামোটর ক্রসিং
২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
৩. পুলিশ ভবন ক্রসিং
৪. সুগন্ধা ক্রসিং
৫. কাকরাইল চার্চ ক্রসিং
৬. কদম ফোয়ারা ক্রসিং
৭. হাইকোর্ট (পশ্চিম) ক্রসিং
৮. শহীদুল্লাহ হল ক্রসিং
৯. রোমানা ক্রসিং
১০. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার
১১. জগন্নাথ হল ক্রসিং
১২. ভাস্কর্য ক্রসিং
১৩. নীলক্ষেত ক্রসিং
১৪. কাঁটাবন ক্রসিং
যান চলাচলের দিকনির্দেশনা অনুযায়ী:
মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগগামী ভারী যানবাহন বাংলামোটর ক্রসিং হয়ে মগবাজারের দিকে যাবে। হালকা যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে মিন্টো রোড হয়ে চলাচল করবে।
গোলাপশাহ মাজার ও হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগমুখী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল হয়ে গন্তব্যে পৌঁছাবে। সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী ভারী যানবাহন মিরপুর রোড হয়ে আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার রুট ব্যবহার করবে। হালকা যানবাহন সায়েন্সল্যাব থেকে বাটা সিগন্যাল-কাঁটাবন হয়ে হাতিরপুল ও নীলক্ষেত-পলাশী পথে চলাচল করবে।
পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানসমূহ হলো: নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত রাস্তার উভয় পাশে এক লেন, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি), কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত পশ্চিম পাশে এক লেন এবং আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোডের উভয় পাশে এক লেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর