ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নীতিমালা থাকলেও শিক্ষা ব্যবস্থায় অগ্রগতি হয়নি: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে একাধিক কমিশন ও নীতিমালা থাকলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তাঁর মতে, এর মূল কারণ হলো একটি সুস্পষ্ট শিক্ষাভিশনের অভাব।
রোববার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা মিলনায়তনে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুস্পষ্ট ভিশন দিয়েছেন, যেখানে শিক্ষার মূল লক্ষ্য হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন।
তিনি আরও বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী চিন্তা এবং কর্মমুখী সক্ষমতা অর্জনের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীরা যেন অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে পারে, সেটিই লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, দেশে দক্ষ মানবসম্পদের ঘাটতির কারণে অনেক খাতে বিদেশি কর্মীরা কাজ করছেন। পার্শ্ববর্তী দেশ ভারত দক্ষ জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করলেও বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তিনি সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা ভিত্তিক শিক্ষার প্রসারে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে