ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় জাতিসংঘের শান্তির আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে জাতিসংঘ। দুই পক্ষকে সৎ ও আন্তরিক মনোভাব নিয়ে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।
তিনি বলেন, মহাসচিব দুই পক্ষকে এ কূটনৈতিক সুযোগ কাজে লাগিয়ে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে উত্তেজনা কমানো সম্ভব হয়।
মুখপাত্র আরও জানান, সংঘাত এড়াতে এবং নতুন করে যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সংলাপই একমাত্র কার্যকর পথ বলে মনে করেন মহাসচিব।
তিনি বলেন, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই। এটি অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী হতে হবে।
এছাড়া জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করতে মহাসচিবের ব্যক্তিগত দূত বর্তমানে সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থান করছেন।
জাতিসংঘের পক্ষ থেকে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি ধরে রাখতে সব ধরনের কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি