ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি সামরিক বাহিনীর একটি দল যুদ্ধবিমানসহ সৌদি আরবে পৌঁছেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এসব উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
শনিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’র আওতায় পাকিস্তানের সামরিক বাহিনীর একটি দল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের এই দলের সঙ্গে যুদ্ধবিমান ও সহায়ক বিমান রয়েছে। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সমন্বয় বৃদ্ধি এবং অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই এই মোতায়েন করা হয়েছে।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বহু খাতে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর দুই দেশ ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে।
চুক্তি অনুযায়ী, যেকোনো এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।
এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান। ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক শুরুর আগেই ওই বিমান বহর পাঠানো হয় বলে জানা গেছে।
পাকিস্তান বিমানবাহিনীর জেএফ-১৭ থান্ডার, এফ-১৬ যুদ্ধবিমানসহ সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান, আইএল-৭৮ ট্যাঙ্কার ও অ্যাওয়াক্স নজরদারি বিমানও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।
সূত্রের দাবি, ইরানি প্রতিনিধিদলকে নিরাপদে ইসলামাবাদে আনা-নেওয়ার দায়িত্বের অংশ হিসেবেই এই বিমান মোতায়েন করা হয়েছে, যাতে পথিমধ্যে কোনো ধরনের হামলার ঝুঁকি না থাকে।
এছাড়া আলোচনায় সম্ভাব্য নাশকতা এড়াতে ‘আয়রন এসকর্ট’ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বন্দর আব্বাস সংলগ্ন আকাশসীমায় পাকিস্তানি যুদ্ধবিমান টহলে রয়েছে, যাতে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি প্রতিহত করা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত