ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নিজ জেলার স্কুলেই পড়তে হবে ডিসির সন্তানকে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নিজ জেলার সঙ্গে প্রশাসনিক কর্মকর্তাদের পারিবারিক সংযোগ আরও জোরদার করতে নতুন বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, জেলা প্রশাসকদের (ডিসি) সন্তানদের নিজ নিজ জেলার স্কুলেই পড়াশোনা করা উচিত। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহীতে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি স্থাপন ও নকল প্রতিরোধের বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘নকলের ধরন পরিবর্তন হয়েছে। অনেক অভিনব পদ্ধতি নকলে ব্যবহার করা হয়। এখন ডিজিটাল পদ্ধতিতে সব হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, করা হবে নজরদারি। পরীক্ষা কেন্দ্রগুলোও থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়।’
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করে তিনি বলেন, ‘পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, তাই ক্যামেরা বন্ধ ছিল- এমন কথা বলবেন না। এমন কথা বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্যায়।’
বিনা পরীক্ষায় ও বিনা মেধায় কেউ যেন সনদ না পায়, সে বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নিয়ত একদম সৎ। আমরা চাই না বিনা পরীক্ষায় কেউ পাস করুক। বিনা মেধায় কেউ সার্টিফিকেট পাক। যারা লেখাপড়া করবে না, টিকটক করবে, আমি তাদের নিয়ে ভাবছি না। যারা পড়াশোনা করবে, আমাদের চিন্তা তাদের নিয়ে।’
বোর্ডগুলোর মধ্যকার পাসের হার বাড়ানোর অনৈতিক প্রতিযোগিতার সমালোচনা করে ড. মিলন বলেন, ‘বোর্ডে বোর্ডে প্রতিযোগিতা চলে কার বোর্ডে পাসের হার বেশি। সারাদেশে একটি প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া উচিত। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে, যেন শিক্ষার্থীদের জীবন থেকে কোনো সময় নষ্ট না হয়।’
শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যদি জাপানিজ, চাইনিজ, ফ্রেঞ্চসহ বিভিন্ন ভাষা শেখাতে পারি, তাহলে জনসম্পদকে মানবসম্পদে রূপান্তরের সময় হবে।’ উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘এবার যদি কোনো স্কুলে কেউ পাস না করে, জিরো পায়, তাহলে এবার কিছু বলবো না; তবে এমন কথা বলবো যা আপনাদের গাত্রদাহ হবে। প্রস্তুত হন, তৈরি হন, যাতে ভালো রেজাল্ট করা যায়।’
শেষে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও জবাবদিহিমূলক করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের মাধ্যমে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে