ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্তে বিএনপির নতুন কৌশল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নে দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, কারাবরণ, নির্যাতন ও ত্যাগের বিষয়গুলোকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলাকালে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, মনোনয়ন না পেলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশৃঙ্খল পরিস্থিতি তৈরির সুযোগ নেই এবং দলীয় আদর্শে বিশ্বাসী সবাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
রিজভী আরও বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করেই প্রার্থী বাছাই করবে বিএনপি, যাতে জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়।
দলীয় সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১৫০টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে প্রথম দিনেই ৫০০টির বেশি ফরম বিক্রি হয়েছিল। ফরম বিতরণ কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।
এর আগে জাতীয় নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে, যেখানে ভোটগ্রহণের দিন ঠিক করা হয়েছে ১২ মে। ঘোষিত সূচি অনুযায়ী ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই, ২৬ এপ্রিল আপিল, ২৭–২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি, ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দের সময় নির্ধারণ করা হয়েছে।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন রয়েছে। দলভিত্তিক বণ্টন অনুযায়ী এই সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাচ্ছে ৩৫টি, জামায়াতে ইসলামী ১১টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাচ্ছে ১টি সংরক্ষিত আসন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী